Monday, 18 May 2026

The BeT Lec :3 (Final) BENGALI ANATOMICAL PERSPECTIVE

THE BET (LECT 3)
BIJAN SIR (M. A, B. ED)
Para 21
The banker remembered all this, and thought:

ব্যাংকার এইসব মনে করলেন, এবং ভাবলেন:

Para 22
“To-morrow at twelve o’clock he will regain his freedom.

“কাল বারোটার সময় সে মুক্তি পাবে।

By our agreement I ought to pay him two millions.

চুক্তি অনুযায়ী আমায় তাঁকে দিতে হবে দুই মিলিয়ন টাকা।

If I do pay him, it is all over with me: I shall be utterly ruined (রুইনড – ধ্বংস হয়ে যাওয়া)…”

যদি আমি তাকে টাকা দিয়ে দিই, তাহলে আমার সব শেষ। আমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব…”
Para 23
Fifteen years before, his millions had been beyond his reckoning; now he was afraid to ask himself which were greater, his debts (ডেটস – ধার) or his assets (অ্যাসেট – সম্পত্তি).

পনেরো বছর আগে তার এত মিলিয়ন টাকা ছিল যে গুনে শেষ করা যেত না, কিন্তু এখন তিনি নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পান যে কোনটা তাঁর বেশি আছে, ধার না সম্পত্তি।

Desperate gambling (গ্যামব্লিং – জুয়া খেলা) on the Stock-Exchange, wild speculation (স্পেকুলেশন – বিনিয়োগ) and the excitability (এক্সসাইট্যাবিলিটি – উত্তেজিত মনোভাব) which he could not get over even in advancing years, had by degrees led to the decline (ডিক্লাইন – ক্ষয়) of his fortune (ফরচুন – ভাগ্য) and the proud, fearless (ফিয়ারলেস – সাহসী), self-confident millionaire had become a banker of middling rank, trembling at every rise and fall in his investments.

শেয়ারবাজারে জুয়া খেলা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, এবং উত্তেজিত মনোভাব যা থেকে তিনি নিজেকে এই বছরগুলিতেও মুক্ত করতে পারেনি, এইগুলোই ধীরে ধীরে দুর্ভাগ্যের দিকে তাকে ঠেলে দিয়েছিল এবং গর্বিত, সাহসী, আত্মবিশ্বাসী ব্যবসায়ী এখন পরিনত হয়েছে একজন সাধারণ ব্যাংকারে, যিনি তার বিনিয়োগের প্রতিটি ওঠা-নামাতে কেঁপে ওঠেন।

“Cursed bet!” muttered (মাটারড – বিড়বিড় করা) the old man, clutching his head in despair (ডেসপেয়ার – হতাশা).

“সেই অভিশপ্ত বাজি,” বৃদ্ধ ব্যক্তিটি বিড়বিড় করে বললেন, হতাশায় তার মাথাটা খামচে ধরেন।

“Why didn’t the man die?

“কেন লোকটি মরল না?

He’s only forty now.

তার বয়স সবেমাত্র চল্লিশ।

He will take my last penny from me, he will marry, will enjoy life, will gamble on the Exchange, while I shall look at him with envy like a beggar, and hear from him every day the same sentence: ‘I’m indebted to you for the happiness of my life, let me help you!’

সে আমার শেষ টাকাটুকুও নিয়ে যাবে, বিয়ে করবে, জীবন উপভোগ করবে, শেয়ারবাজারে জুয়া খেলবে, আর আমি একজন হিংসুক ভিখারির মতো দেখব এবং প্রত্যেকদিন তার কাছ থেকে একই কথা শুনব: ‘আমার জীবনে এই সুখের জন্য আপনার কাছে আমি ঋণী, আপনাকে সাহায্য করতে দিন!’

No, it’s too much! The one means of being saved from bankruptcy (ব্যাংকরাপ্টসি – দেউলিয়া অবস্থা) and disgrace (ডিসগ্রেস – অপমান) is the death of that man!”

না, এটা বড্ড বেশি বারাবারি! দেউলিয়া অবস্থা ও অপমান থেকে রেহাই পাওয়ার একটাই পথ হল লোকটার মৃত্যু!”

Para 24
It struck three o’clock, the banker listened; everyone was asleep in the house and nothing could be heard outside but the rustling (রাসলিং – ঝিরিঝিরি শব্দ) of the chilled trees.

ঘড়িতে তখন সবে তিনটে বেজেছে, ব্যাংকার শুনলেন; বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েছে এবং বাইরে বরফে ঢাকা গাছগুলির ঝিরঝির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না।

Trying to make no noise, he took from a fireproof safe the key of the door which had not been opened for fifteen years, put on his overcoat, and went out of the house.

কোনো শব্দ না করে, তিনি তাঁর সিন্দুক থেকে দরজার চাবিটা বের করলেন যেটা পনেরো বছর খোলা হয়নি, ওভারকোটটা পরলেন, এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন।

আরও দেখুন
শব্দার্থ
শব্দের সংজ্ঞা
বই
বইয়ের
Books
Para 25
It was dark and cold in the garden. Rain was falling.

বাগানটি ছিল অন্ধকার এবং হিমশীতল। বৃিষ্ট হচ্ছিল।

A damp cutting wind was racing about the garden, howling (হাওলিং – গর্জন করা) and giving the trees no rest.

একটা স্যাঁতস্যাঁতে, হাঁড় কাঁপানো বাতাস বাগানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল, গর্জন করতে করতে এবং গাছেদের কোনো বিশ্রাম দিচ্ছিল না।

The banker strained (স্ট্রেইনড – চোখ কুঁচকে দেখা) his eyes, but could see neither the earth nor the white statues, nor the lodge, nor the trees.

ব্যাংকার চোখ কুঁচকে দেখার চেষ্টা করলেন, তবুও তিনি না দেখতে পেলেন মাটি, না দেখতে পেলেন সাদা মূর্তিগুলো, না দেখতে পেলেন সেই কামরাটা, না দেখতে পেলেন গাছগুলো।

Going to the spot where the lodge stood, he twice called the watchman.

যে জায়গায় কামরাটি ছিল সেইদিকে এগিয়ে গিয়ে, তিনি পাহারাদার কে দুবার ডাকলেন।

No answer followed. Evidently (এভিডেন্টলি – স্পটত) the watchman had sought (সট – খোঁজা) shelter from the weather, and was now asleep somewhere either in the kitchen or in the greenhouse*.

কোনো উত্তর এল না। স্পষ্টত পাহারাদার এই আবহাওয়া থেকে কোথাও আশ্রয় নিয়েছে এবং এখন রান্নাঘর বা গ্রিনহাউসের মধ্যে কোথাও ঘুমিয়ে পরেছে।

Greenhouse* – গাছপালার যত্ন করবার জন্য বিশেষভাবে তৈরি কাঁচের ঘর। সাধারণত গ্রিনহাউস কাঁচ দিয়ে তৈরি হলেও বর্তমানে প্লাস্টিক বা স্বচ্ছ পলিমার দিয়েও তৈরি করা হচ্ছে। গ্রিনহাউসের ভেতরটা বাইরের পরিবেশের থেকে অনেকটা উষ্ণ থাকে। তাই শীতপ্রধান জায়গায় কৃত্রিমভাবে গ্রিনহাউসের ভেতরে উষ্ণ পরিবেশে বিভিন্ন শাকসবজি ও ফুলের চাষ করা হয়।

Para 26
“If I had the pluck to carry out my intention (ইনটেনশন – অভিপ্রায়),” thought the old man, “Suspicion (সাসপিশান – সন্দেহ) would fall first upon the watchman.”

“যদি আমার অভিপ্রায় পূরণ করার সাহস আমার মধ্যে থাকে,” বৃদ্ধ ব্যক্তিটি ভাবলেন, “তাহলে প্রথমে সন্দেহ গিয়ে পরবে পাহারাদারের ওপর।”

Para 27
He felt in the darkness for the steps and the door, and went into the entry of the lodge.

অন্ধকারে তিনি হাতড়ে সিঁড়ি এবং দরজা খুঁজলেন, এবং সেই কামরার প্রবেশদ্বারে প্রবেশ করলেন।

Then he groped (গ্রোপড – হাতড়ানো) his way into a little passage and lighted a match (ম্যাচ – দেশলাই).

তারপর সরু একটা অংশের মধ্য দিয়ে হাতড়ে হাতড়ে এগিয়ে গেলেন এবং দেশলাই জ্বালালেন।

There was not a soul there.

সেখানে কেউ ছিল না।

There was a bedstead (বেডস্টিড – খাট) with no bedding on it, and in the corner there was a dark cast-iron stove.

একটা খাট ছিল যাতে কোনো বিছানার চাদর ছিল না, এবং একটা লোহার স্টোভ রাখা ছিল অন্ধকার কোনের মধ্যে।

The seals on the door leading to the prisoner’s rooms were intact (ইনট্যাক্ট – অক্ষত).

বন্দীর ঘরের দরজার সিলগুলি অক্ষত ছিল।

Para 28
When the match went out, the old man, trembling (ট্রেম্বলিং – কাঁপতে থাকা) from emotion, peeped (পিপড – উঁকি মারা) through the little window.

যখন দেশলাইয়ের আলো নিভে গেল, বৃদ্ধ লোকটি, উত্তেজনায় কাঁপতে কাঁপতে, ছোট্ট জানালা দিয়ে উঁকি মারল।

A candle was burning dimly (ডিমলি – অনুজ্জ্বলভাবে) in the prisoner’s room.

বন্দীর ঘরে একটা মোমবাতি অনুজ্জ্বলভাবে জ্বলছিল।

He was sitting at the table.

তিনি একটা টেবিলের সামনে বসেছিলেন।

Nothing could be seen but his back, the hair on his head, and his hands.

শুধুমাত্র তার পিঠ, তার মাথার চুল, এবং তার হাতগুলো দেখা যাচ্ছিল।

Open books were lying on the table, on the two easy-chairs, and on the carpet near the table.

খোলা বইগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল টেবিলের উপরে, দুটো চেয়ারের উপরে, এবং টেবিলের সামনে কার্পেটের উপরে।

Para 29
Five minutes passed and the prisoner did not once stir (স্টির – নড়াচড়া করা).

পাঁচ মিনিট কেটে গেল এবং বন্দি মানুষটি একবারের জন্যও নড়ল না।

Fifteen years’ imprisonment had taught him to sit still.

পনেরো বছরের কারাবাস তাকে শিখিয়েছে স্থিরভাবে বসে থাকতে।

The banker tapped (ট্যাপড – টোকা মারা) on the window with his finger, and the prisoner made no movement whatever in response.

ব্যাংকার তার আঙুল দিয়ে জানালাতে টোকা মারলেন, কিন্তু বন্দী উত্তরে কোনো নড়াচড়া করল না।

Then the banker cautiously (কশাশলি – সর্তকভাবে) broke the seals off the door and put the key in the keyhole.

তারপর ব্যাংকার সতর্কভাবে দরজা থেকে সিলগুলি ভেঙে ফেললেন এবং তালায় চাবিটা ঢোকালেন।

The rusty lock gave a grating (গ্র্যান্টিং – কর্কশ) sound and the door creaked (ক্রিকড – ক্যাঁচ ক্যাঁচ শব্দ হওয়া).

মরচে ধরা তালাটি একটা কর্কশ আর্তনাদ করে উঠল এবং দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল।

The banker expected to hear at once footsteps and a cry of astonishment (অ্যাশটোনিশমেন্ট – অবাক), but three minutes passed and it was as quiet as ever in the room.

ব্যাংকার আশা করেছিলেন ততক্ষনাৎ তিনি পায়ের শব্দ এবং একটা অবাক হওয়ার চিৎকার শুনবেন, কিন্তু তিন মিনিট কেটে গেল এবং ভেতরটা আগের মতোই নিস্তব্ধ রইল।

He made up his mind to go in.

তিনি ভেতরে ঢোকার জন্য মনস্থির করলেন।

Para 30
At the table a man unlike an ordinary people was sitting motionless.

টেবিলের সামনে অনড় হয়ে বসে আছে একটা মানুষ যাকে সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না।

He was a skeleton (স্কেলেটন – কঙ্কাল) with skin drawn tight over his bones, with long curls (কার্লস – কোঁকাড়ানো চুল) like a woman’s and a shaggy (শ্যাগি – এলোমেলো) beard.

সে ছিল একটা কঙ্কাল যার চামড়া হাড়ের সাথে লেগে গেছে, মাথায় ছিল মেয়েদের মতো লম্বা কোঁকড়ানো চুল এবং এলোমেলো দাঁড়ি।

His face was yellow with an earthy tint in it, his cheeks were hollow, the back long and narrow, and the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful (ড্রেডফুল – ভয়ঙ্কর) to look at it.

তার মুখের রং ছিল হলুদ যেন তাতে মাটির আভা লেগে আছে; গালগুলো বসে গেছে, পিঠটা ছিল লম্বা এবং সরু, আর যে হাতের উপর তিনি তার চুলভর্তি মাথাটা ভর দিয়ে রেখেছেন সেটা এতই রোগা এবং হাড়সর্বস্ব ছিল যে সেটার দিকে তাকানো যাচ্ছিল না।

His hair was already streaked with silver, and seeing his emaciated (ইমাসিয়েটেড – ম্লান), aged-looking face, no one would have delivered that he was only forty He was asleep…

তার চুলে ইতিমধ্যে পাক ধরে গেছে, আর তার ম্লান, বার্ধক্যজনিত মুখ দেখে, কেউই বলবে না যে তার বয়স সবে চল্লিশ বছর। সে ছিল ঘুমন্ত…

In front of his bowed (বোড – মাথা নোঙানো) head there lay on the table a sheet of paper on which there was something written in fine handwriting.

তার ঝুঁকে থাকা মাথার সামনে টেবিলের উপর রাখা ছিল একটা কাগজের টুকরো যার উপরে সুন্দর হাতের লেখায় কিছু লেখা ছিল।

Para 31
“Poor creature!” thought the banker, “he is asleep and most likely dreaming of the millions.

“বেচারা!” ব্যাংকার ভাবলেন, “সে ঘুমাচ্ছে আর সম্ভবত মিলিয়নের স্বপ্ন দেখছে।

And I have only to take this half-dead man, throw him on the bed, stifle (স্টিফল – শ্বাসরোধ করা) him a little with the pillow, and the most conscientious (কনসিয়েনটিয়াস – বিবেকবান) expert would find no sign of a violent death.

আমায় শুধুমাত্র এই অধমরা মানুষটাকে নিয়ে যেতে হবে, বিছানায় ফেলতে হবে, বালিশ দিয়ে কিছুক্ষন তার শ্বাস রোধ করতে হবে, আর সবচেয়ে বিবেকবান দক্ষ ব্যক্তিও এই জঘন্য মৃত্যুর কোনো চিহ্ন খুঁজে পাবে না।

But let us first read what he has written here…”

কিন্তু চলো প্রথমে পড়ে নেওয়া যাক সে যা এখানে লিখেছে…”

Para 32
The banker took the sheet from the table and read as follows:

ব্যাংকার কাগজের টুকরোটা তুলে নিলেন এবং পড়তে লাগলেন:

Para 33
“To-morrow at twelve o’clock, I regain (রিগেন – পুনরায় অর্জন করা) my freedom and the right to associate with other men, but before I leave this room and see the sunshine, I think it necessary (নেসেসারি – প্রয়োজন) to say a few words to you.

“আগামীকাল বারোটার সময়, আমি আমার স্বাধীনতা অর্জন করব এবং মানুষের সাথে মেলামেশার অধিকার অর্জন করব, কিন্তু এই কামরা ছাড়ার এবং সূর্য দেখার আগে, আমি মনে করি কিছু দরকারি কথা আপনাকে বলে যাওয়া প্রয়োজন।

With a clear conscience I tell you, as before God, who beholds me, that I despise (ডেসপাইস – ঘৃণা করা) freedom and life and health, and all that in your books is called the good things of the world.

আমার স্বচ্ছ বিবেকের সাথে আমি আপনাকে বলছি, যেমনটা ভগবানের কাছে, যিনি আমাকে দেখছেন, যে আমি ঘৃণা করি স্বাধীনতা এবং জীবন এবং স্বাস্থ্য, এবং সেইসমস্ত জিনিসকে যেগুলিকে আপনার বইতে পৃথিবীর ভালো জিনিস বলা হয়েছে।

Para 34
“For fifteen years I have been intently studying earthly life.

“পনেরো বছর ধরে আমি মনযোগসহকারে পার্থিব জীবন সম্পর্কে পড়েছি।

It is true I have not seen the earth nor men, but in your books I have drunk fragrant (ফ্রেগ্রেন্ট – সুগন্ধি) wine, I have sung songs, I have hunted stags (স্ট্যাগ – পুরুষ হরিণ) and wild boars (বোর – শূকর) in the forests, have loved women…

এটা সত্যি যে আমি পৃথিবী বা মানুষ দেখিনি, কিন্তু আপনার বইয়ের মধ্যে আমি সুগন্ধি মদ পান করেছি, আমি গান গেয়েছি, আমি জঙ্গলে হরিণ ও বন্য শূকর শিকার করেছি, মেয়েদের ভালোও বেসেছি…

Beauties as ethereal as clouds, created by the magic of your poets and geniuses, have visited me at night, and have whispered (হুইসপারড – ফিসফিস করা) in my ears wonderful tales that have set my brain in a whirl (হুইরল – তালগোল পাকানো).

স্বর্গীয় মেঘের মতোই সুন্দর, যা সৃষ্টি হয়েছিল আপনার কবিদের এবং প্রতিভাধর ব্যক্তির দ্বারা, তারা রাতে আমার কাছে আসত, এবং ফিসফিস করে আমার কানে বলত চমৎকার সব গল্প, যা আমার মস্তিষ্ককে উন্মত্ত করে তুলেছিল।

In your books I have climbed to the peaks (পিকস – চূড়া) of Elbruz* and Mont Blanc*, and from there I have seen the sun rise and have watched it at evening flood the sky, the ocean, and the mountain-tops with gold and crimson (ক্রিমশন – গাঢ় লাল).

আপনার বইয়ের মধ্যে আমি এলব্রুজ এবং মঁ ব্লাঁর চূড়ায় উঠেছি, এবং সেখান থেকে আমি দেখেছি সূর্যের উদয় এবং সন্ধ্যায় দেখেছি সোনালী এবং লাল আভায় আকাশ, সমুদ্র এবং পর্বতের চূড়াগুলোকে প্লাবিত হতে।

Elbruz* – এলব্রুজ হল ককেশাশ পর্তমালার ও গোটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা ৫৬৪২ মিটার।
Mont Blanc* – আল্পস পর্বতমালা ও পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত যার উচ্চতা ৪৮০৮ মিটার। মঁ ব্লঁ এর অর্থ হল ‘শুভ্র পর্বত’।

I have watched from there the lightning flashing over my head and cleaving (ক্লিভিং – চিরে দেওয়া) the storm-clouds.

সেখান থেকে আমি দেখেছি আমার মাথার উপরে বিদ্যুত চমকাতে এবং ঝোড়োমেঘগুলিকে চিরে দিতে।

I have seen green forests, fields, rivers, lakes, towns.

আমি দেখেছি সবুজ বন, মাঠ, নদী, হ্রদ, শহর।

I have heard the singing of the sirens, and the strains of the shepherds pipes; I have touched the wings of comely devils who flew down to converse with me of God…

আমি শুনেছি সাইরেনদের গান, এবং শুনেছি মেষপালকদের বাঁশির সুর; আমি স্পর্শ করেছি সুন্দর শয়তানদের ডানা যারা উড়ে এসে আমার সাথে ঈশ্বরের বিষয়ে কথা বলেছে…

In your books I have flung (ফ্লাঞ্জ – নিক্ষেপ করা) myself into the bottomless pit (পিট – গভীর গর্ত), performed miracles (মিরাকেলস – অলৌকিক), slain (স্লেন – হত্যা করা), burned towns, preached (প্রিচড – ধর্মপ্রচার করা) new religions, conquered (কনকোয়ার্ড – জয়লাভ করা) whole kingdoms…

আপনার বইয়ে আমি ঝাঁপ দিয়েছি অতল গহ্বরে, অলৌকিক কাজ করেছি, হত্যা করেছি, নগর পুড়িয়ে ধ্বংস করেছি, নতুন ধর্মের প্রচার করেছি, সমস্ত দেশ জয়লাভ করেছি…

Para 35
“Your books have given me wisdom.

“আপনার বই আমাকে জ্ঞান দিয়েছে।

All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain.

যুগে যুগে মানুষের সমস্ত অবিরাম চিন্তাধারা একটা ছোট্ট কম্পাসের মতো আমার মস্তিষ্কে জমা হয়েছে।

I know that I am wiser than all of you.

আমি জানি যে আমি আপনাদের সকলের থেকে বুদ্ধিমান।

Para 36
“And I despise your books, I despise wisdom and the blessings of this world.

“আর আমি ঘৃণা করি আপনার বইগুলিকে, আমি ঘৃণা করি জ্ঞান এবং এই জগতের আশীবার্দগুলিকে।

It is all worthless, fleeting (ফ্লিটিং – ক্ষনস্থায়ী), illusory, and deceptive (ডিসেপটিভ – বিভ্রান্তিকর), like a mirage (মিরেজ – মরীচিকা).

সমস্তকিছুই অর্থহীন, ক্ষনস্থায়ী, কল্পনাপ্রবন, এবং বিভ্রান্তিকর, একটা মরীচিকার মতো।

You may be proud, wise and fine, but death will wipe you off the face of the earth as though you were no more than mice burrowing under the floor, and your posterity (পসটেরিটি – বংশধর), your history, your immortal geniuses will burn or freeze together with the earthly globe.

আপনি গর্বিত, জ্ঞানী এবং সুন্দর হতে পারেন, কিন্তু মৃত্যু আপনাকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে যেহেতু আপনি মাটির নীচে বসবাসকারী ইঁদুরের থেকে বেশি কিছু নন, এবং আপনার বংশধর, আপনার ইতিহাস, আপনার অমর প্রতিভাবান ব্যক্তিরা পুড়ে ছাই হয়ে যাবে অথবা বরফের মতো জমে যাবে এই পৃথিবীর সঙ্গে।

Para 37
“You have lost your reason and taken the wrong path.

“আপনি আপনার বুদ্ধি হারিয়েছে এবং একটা ভুল পথ বেছে নিয়েছেন।

You have taken lies for truth and hideousness (হাইডিয়াসনেস – কুৎসিত) for beauty.

আপনি মিথ্যাকে সত্য বলে এবং কুৎসিতকে সৌন্দর্য বলে ভেবে নিয়েছেন।

You would marvel if, owing to strange events of some sorts, frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit, or if roses began to smell like a sweating (সোয়েটিং – ঘামতে থাকা) horse; so I marvel at you who exchange heaven for earth.

আপনি অবাক হবেন যদি, এইরকম অদ্ভুত ঘটনা ঘটে, ফলের বদলে হঠাৎই ব্যাঙ এবং টিকটিকি আপেল ও কমলালেবু গাছে জন্মাচ্ছে, অথবা যদি গোলাপ ফুল একটা ঘাম ঝরা ঘোড়ার মতো গন্ধ ছড়ায়; তাই আমিও আপনাকে দেখে অবাক হচ্ছি যিনি পৃথিবীর বিনিময়ে স্বর্গকে বিসর্জন দিয়েছেন।

I don’t want to understand you.

আমি আপনাকে বুঝতে চাই না।

To prove to you in action how I despise all that you live by, I renounce (রিনাউন্স – প্রত্যাখ্যান করা) the two millions of which I once dreamed as of paradise (প্যারাডাইস – স্বর্গ) and which now I despise.

আমি কাজের মধ্য দিয়ে আপনাকে প্রমান করব কতটা ঘৃণা করি আপনার বেছে নেওয়া জীবনধারাকে, আমি পরিত্যাগ করছি দুই মিলিয়ন টাকা যেটা একসময় আমার কাছে স্বর্গ হাতে পাওয়ার মতো মনে হয়েছিল আর যেটাকে এখন আমি ঘৃণা করছি।

To deprive myself of the right to the money I shall go out from here five hours before the time fixed, and so break the compact…”

টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য আমি এখান থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘন্টা আগেই বেরিয়ে যাব, আর এইভাবেই চুক্তি লঙ্ঘন করব…”

Para 38
When the banker had read this he laid the page on the table, kissed the strange man on the head, and went out of the lodge, weeping (উইপিং – কাঁদতে থাকা).

যখন ব্যাংকার এটা পড়া শেষ করলেন তখন ব্যাংকার টেবিলের উপর কাগজটা রাখলেন, অদ্ভুত মানুষটার মাথায় চুম্বন করলেন, এবং কামরা থেকে বেরিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে।

At no other time, even when he had lost heavily on the Stock Exchange, had he felt so great a contempt (কনটেম্পট – ঘৃণা করা) for himself.

অন্য কোনো সময়ে, এমনকি শেয়ার মার্কেটে ভয়ংকর ক্ষতির পরেও, তিনি এখনের মতো নিজের জন্য এত ঘৃনা অনুভব করেননি।

When he got home he lay on his bed, but his tears and emotion kept him for hours from sleeping.

বাড়িতে এসে তিনি তার বিছানায় শুয়ে পরলেন, কিন্তু তার চোখের জল আর উত্তেজনা তাঁকে দীর্ঘক্ষন ঘুমোতে দিল না।

Para 39
Next morning the watchmen ran in with pale (পেল – বিবর্ণ) faces, and told him they had seen the man who lived in the lodge climb out of the window into the garden, go to the gate, and disappear.

পরের দিন সকালে পাহারাদাররা তাদের বিবর্ন মুখগুলো নিয়ে ছুটে আসল, এবং তাকে বলল যে তারা সেই মানুষটিকে দেখেছে যে সেই কামরাটায় বাস করত, তাকে জানলা দিয়ে বাগানে বেরতে, গেটের সামনে যেতে দেখেছে, এবং অদৃশ্য হয়ে গেছে।

The banker went at once with the servants to the lodge and made sure of the flight of his prisoner.

ব্যাংকার ততক্ষনাৎ চাকর-বাকরদের সাথে কামরাটিতে গেল এবং বন্দীর পালিয়ে যাওয়া নিশ্চিত করলেন।

To avoid arousing unnecessary talk, he took from the table the writing in which the millions were renounced, and when he got home locked it up in the fireproof safe.

অপ্রয়োজনীয় কথাবার্তা এড়ানোর জন্য, তিনি টেবিল থেকে লেখাটি তুলে নিলেন যাতে মিলিয়ন টাকা প্রত্যাখ্যানের কথা লেখা ছিল, এবং যখন তিনি বাড়িতে গেলেন তখন তিনি এটাকে সিন্দুকে তালা বন্ধ করে রেখে দিলেন।


No comments:

Post a Comment

The BeT Lec :3 (Final) BENGALI ANATOMICAL PERSPECTIVE

THE BET (LECT 3) BIJAN SIR (M. A, B. ED) Para 21 The banker remembered all this, and thought: ব্যাংকার এইসব মনে করলেন, এবং ভাবলেন: Para 22 “...