Thursday, 8 October 2026

JIMMY VALENTINE BENGALI DAY 2

DAY-2 

In half an hour Jimmy went down stairs and through the cafe.

আধঘন্টার মধ্যেই জিমি সিড়ি দিয়ে নীচে নেমে আসল এবং ক্যাফেতে ঢুকল।

He was now dressed in tasteful and well-fitting clothes, and carried his dusted and cleaned suitcase in his hand.

সে এখন রুচিসম্মত ও মানানসই জামাকাপড় পড়ে রয়েছে, এবং হাতে করে বয়ে নিয়ে যাচ্ছে ঝাড়ামোছা সুটকেসটা।

14

“Got anything on?” asked Mike Dolan, genially.

“কিছু কাজটাজ পেয়েছ নাকি?” মাইক ডোলান ভদ্রভাবে জিজ্ঞাসা করল।

15

“Me?” said Jimmy, in a puzzled tone.

“আমাকে বলছেন?” জিমি বলল, হকচকিয়ে যাওয়া সুরে।

“I don’t understand. I’m representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company.”

“আমি বুঝতেই পারিনি। আমি নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্রেকার এন্ড ফ্যাজেল্ড হুইট কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করছি।”

16

This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer-and-milk on the spot.

এই কথাটা মাইককে এতটাই আনন্দিত করল যে জিমিকে ওইখানেই শেলজার মেশানো দুধ খেতেই হল।

He never touched “hard” drinks.

সে কখনই মদ ছুঁত না।

17

A week after the release of Valentine, 9762, there was a neat job of safe-burglary done in Richmond, Indiana, with no clue to the author.

ভ্যালেনটাইন, ৯৭৬২, -এর ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর, ইন্ডিয়ানার রিচমন্ডে একটা ছিমছামভাবে সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটল, কোনো হদিশ না রেখেই।

A scant eight hundred dollars was all that was secured.

মাত্র আট ডলার সুরক্ষিত ছিল।

Two weeks after that a patented, improved, burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of fifteen hundred dollars, currency; securities and silver untouched.

দু-সপ্তাহ পরে একটা পেটেন্টপ্রাপ্ত, উন্নতমানের, চুরি করা যাবে না এমন এক সিন্দুককে খোলা হল মাখনের মতো যাতে চুরি করা হয় নগদ পনেরোশো ডলার; দলিল এবং রুপোতে হাত পড়েনি।

That began to interest the rogue-catchers.

এই ঘটনাটিই দুষ্টুদমনকারীদের নজর কাড়ল।

Then an old-fashioned bank-safe in Jefferson City became active and threw out of its crater an eruption of bank-notes amounting to five thousand dollars.

তারপর জেফারসন শহরে একটা ব্যাংকের সেকেলে ধরনের সিন্দুক হঠাইৎ সক্রিয় হয়ে ওঠে তার গহ্বর থেকে ব্যাংকে নোট উদগীরন করতে শুরু করল যার পরিমান পাঁচ হাজার ডলার।

The losses were now high enough to bring the matter up into Ben Price’s class of work.

ক্ষতির পরিমান এতই বেশি ছিল যে ব্যাপারটা বেন প্রাইসের মতো লোকের নজরে নিয়ে আসতেই হল।

By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed.

নোটগুলি তুলনা করে, চুরি করার পদ্ধতিতে এক অতুলনীয় মিল লক্ষ করা গেল।

Ben Price investigated the scenes of the robberies, and was heard to remark:

চুরি করার জায়গাগুলি বেন প্রাইস তদন্ত করল, এবং তাকে বলতে শোনা গেল:

18

“That’s Dandy Jim Valentine’s autograph.

“এইটা হল ফুলবাবু জিম ভ্যালেনটাইনের স্বাক্ষর।

He’s resumed business. Look at that combination knob–jerked out as easy as pulling up a radish in wet weather.

সে আবার তার ব্যবসা শুরু করেছে। সংকেতসূত্র বিশিষ্ট হাতলগুলিকে দেখো — যেটা সহজেই টেনে তুলে আনা হয়েছে স্যাঁতস্যাঁতে আবওহাওয়ায় মুলো টেনে তোলার মতো।

He’s got the only clamps that can do it.


তারই একমাত্র এইধরনের ক্ল্যাম্প আছে যা এটা করতে পারে।

And look how clean those tumblers were punched out!

আর দেখো কেমন নিখুঁতভাবে কবজাগুলোকে ফুঁটো করা হয়েছে!

Jimmy never has to drill but one hole.

জিমিকে একটার বেশি ফুঁটো করতে হয় না।

Yes, I guess I want Mr. Valentine. He’ll do his bit next time without any short-time or clemency foolishness.”


হ্যাঁ, আমি অনুমান করতে পারছি আমর জিমি ভ্যালেনটাইনকেই চাই। এবারে সে যখন জেলের ঘানি টানবে তখন আর স্বল্পদিনের জন্য না বা ক্ষমা করে দেওয়ার মতো বোকামিও নয়।”

19

Ben Price knew Jimmy’s habits. He had learned them while working on the Springfield case. 

বেন প্রাইস জিমির স্বভাব জানতেন। তিনি যখন স্প্রিংফিল্ডে কাজ করছিলেন তখন তিনি এগুলি শিখেছিলেন।

Long jumps, quick get-aways, no confederates, and a taste for good society – these ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. 

লম্বা লাফ, দ্রুত পালিয়ে যাওয়া, কাজের কোনো সঙ্গী না রাখা, ভালো সমাজের সাথে মেলামেশা – এই সমস্ত কিছুই মি. ভ্যালেনটাইনকে সাহায্য করত সফলভাবে কঠোর সাজা এড়িয়ে যেতে।

It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, and other people with burglar-proof safes felt more at ease.

এটা প্রকাশ পেল যে বেন প্রাইস দায়িত্ব নিয়েছে সিন্দুক ভাঙা চোরগুলিকে ধরবেন, আর চুরি নিরোধক সিন্দুকের মালিকেরা তখন একটু স্বস্তিবোধ করলেন।

20

One afternoon Jimmy Valentine and his suitcase climbed out of the mail-hack in Elmore, a little town five miles off the railroad down in the black-jack country of Arkansas.


একদিন বিকালে জিমি ভ্যালেনটাইন আর তার সুটকেস ঘোড়ায় টানা ডাকগাড়ি থেকে নামল এলমোরে, যেটা ছিল রেলস্টেশন থেকে পাঁচ মাইল ভিতরে তাসের জুয়াড়িদের দেশ আরকানসাস প্রদেশের একটা ছোট্ট শহর।

Jimmy, looking like an athletic young senior just home from college, went down the board side-walk toward the hotel.

জিমি, যাকে দেখে মনে হচ্ছিল একজন তরুণ অ্যাথলিট যে সবেমাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছে, ফুটাপাতের এক পাশ ধরে এগিয়ে গেল হোটেলের দিকে।

21

A young lady crossed the street, passed him at the corner an entered a door over which was the sign, “The Elmore Bank.”

একটা যুবতী মহিলা রাস্তা পার হল, একটা কোনে তাকে অতিক্রম করল এবং ভিতরে ঢুকে গেল একটা দরজা দিয়ে যার মাথায় লেখা রয়েছে, “দি এলমোর ব্যাঙ্ক।”

Jimmy Valentine looked into her eyes, forgot what he was, and became another man. She lowered her eyes and coloured slightly. 


জিমি ভ্যালেনটাইন তার চোখের দিকে তাকাল, ভুলে গেল সে কী ছিল, এবং পরিনত হল একটা আলাদা মানুষে। সে (মেয়েটি) তার চোখ নামাল এবং লজ্জায় লাল হয়ে গেল। 

Young men of Jimmy’s style and looks were scarce in Elmore.

জিমির মতো স্টাইল ও চেহারার যুবক এলমোরে খুব কমই আছে।

22

Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders, and began to ask him questions about the town, feeding him dimes at intervals.

জিমি চেপে ধরল একটা ছেলেকে যে ব্যাঙ্কের সিঁড়ির উপর ঘোরাঘুরি করছিল যেন সে ওই ব্যাঙ্কের অংশীদারদের একজন, এবং তাকে এই শহর সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল, মাঝে মাঝে তার হাতে দশ সেন্টের টাকা গুঁজে দিচ্ছিল।

By and by the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way.

ধীরে ধীরে মহিলাটি বাইরে বেরিয়ে আসলেন, সুটকেস হাতে যুবকটিকে উপেক্ষা করে, এবং তার পথ ধরে চলে গেলেন।

23

“Isn’t that young lady Polly Simpson?” asked Jimmy, with specious guile.

“এই যুবতী মহিলাটি কি পলি সিম্পসন?” জিমি জিজ্ঞাসা করল, ছলনার সাথে।

24

“Naw,” said the boy. “She’s Annabel Adams. Her pa owns this bank. Why’d you come to Elmore for? Is that a gold watch-chain? I’m going to get a bulldog. Got any more dimes?”

“না”, ছেলেটি বলল। “সে হল অ্যানাবেল অ্যাডামস্।” তার বাবা হল এই ব্যাঙ্কের মালিক। তুমি কেন এলমোরে এসেছ? এটা কি একটা সোনার ঘরির চেন? আমি একটা বুলডগ কিনতে চলছি। আরো কি কিছু ডাইম পাওয়া যাবে?”

25

Jimmy went to the Planters’ Hotel, registered as Ralph D. Spencer, and engaged a room. He leaned on the desk and declared his platform to the clerk.


জিমি প্ল্যানটারস্ হোটেলে চলে গেল, নিজেকে রালফ ডি. স্পেনসার হিসাবে নথিভুক্ত করল, এবং একটা কামরাতে নিজেকে আবদ্ধ করল। সে ডেস্কের উপর ঝুঁকল এবং ক্লার্ককে তার পরিকল্পনার কথা বলল।

He said he had come to Elmore to look for a location to go into business. How was the shoe business, now, in the town? He had thought of the shoe business? Was there an opening?

সে বলল যে সে এলমোরে এসেছে ব্যবসা করার জন্য একটা জায়গা খুঁজতে। এখন এই শহরে জুতোর ব্যবসা কেমন চলছে? সে জুতো ব্যবসা করার কথা ভাবছে। সেখানে কি একটা দোকান খোলা যাবে?

26

The clerk was impressed by the clothes and manner of Jimmy. He, himself, was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore, but he now perceived his shortcomings.

কেরানিটি জিমির পোষাক ও ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেল। সে নিজে ছিল এলমোরের ফোতোবাবুদের কাছে ফ্যাশন গুরুর মতো, কিন্তু সে এখন তার নিজের খামতির কথা বুঝতে পারল। 

While trying to figure out Jimmy’s manner of tying his four-in-hand he cordially gave information.

জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কৌশলটা বুঝার ফাঁকে সে আন্তরিকভাবে তথ্য সরবারহ করতে লাগল।

27

Yes, there ought to be a good opening in the shoe line. There wasn’t an exclusive shoe-store in the place.

হ্যাঁ, এখানে জুতো ব্যবসার লাইন বেস ভালোই রয়েছে। এই জায়গায় আলাদাভাবে ভালো কোনো জুতোর দোকান নেই।

The dry-goods and general stores handled them. Business in all lines was fairly good. Hoped Mr. Spencer would decide to locate in Elmore.

শুকনো জিনিস বিক্রেতা ও সবরকম মাল বিক্রেতারাই এই ব্যবসাটাকে সামলায়। সব লাইনের ব্যবসার সম্ভাবনাই এখানে ভালো। আশা করেছিল মি. স্পেনসার তার ব্যবসার জন্য এলমোরকেই বেছে নেবে।

He would find it a pleasant town to live in, and the people very sociable.

তিনি হয়তো ভাববেন বসবাস করার জন্য শহরটা বেশ ভালো ছিল, এবং লোকেরাও খুব মিশুকে।

28

Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation.

মি. স্পেনসার ভাবল যে সে কিছুদিন এই শহরে থাকবে আর পরিস্থিতিটা দিকে নজর রাখবে।

No, the clerk needn’t call the boy. He would carry up his suitcase, himself; it was rather heavy.

না, কেরানিটার হোটেলের ছেলেটাকে ডাকার দরকার নেই। সে নিজেই তার সুটকেসটা বয়ে নিয়ে যাবে; এটা বেশ ভারি ছিল।

29

Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine’s ashes — ashes left by the flame of a sudden and alternative attack of love-remained in Elmore, and prospered.

মি. রালফ্ স্পেনসার, ফিনিক্স পাখি যেটা উঠে এসেছিল জিমি ভ্যালেনটাইনের ছাই থেকে — ছাইটাকে ফেলে রাখা হয় ভালোবাসার হঠাৎ এবং রূপান্তরকামী দহনে – রয়ে গেল এলমোরে, এবং উন্নতি লাভ করতে লাগল।

He opened a shoe-store and secured a good run of trade.

সে একটা জুতোর দোকান খুলল এবং ভালোই ব্যবসা চলতে লাগল। 

30

Socially he was also a success, and made many friends.

সামাজিকভাবেও সে ছিল সফল হয়েছিল, এবং অনেক বন্ধুও তৈরি করল।

And he accomplished the wish of his heart. He met Miss Annabel Adams, and became more and more captivated by her charms.

এবং সে তার হৃদয়ের ইচ্ছা পূরনেও সফল হল। সে সাক্ষাত করল মিস অ্যানাবেল অ্যাডাম্সের সাথে, এবং তার মাধুর্য তাকে আরও বেশি করে আবদ্ধ করল।

31

At the end of a year the situation of Mr. Ralph Spencer was this: he had won the respect of the community, his shoe-store was flourishing, and he and Annabel were engaged to be married in two weeks

এক বছরের শেষে মি. রালফ স্পেনসারের এইরকম পরিস্থিতি দাঁড়াল: সে জনসমাজের শ্রদ্ধা অর্জন করেছে, তার জুতোর দোকান রমরমিয়ে চলছে, আর দুসপ্তাহের মধ্যে সে এবং অ্যানাবেল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।

Mr. Adams, the typical, plodding, country banker, approved of Spencer. Annabel’s pride in him almost equalled her affection.

মি. অ্যাডামস্, একজন মার্কামারা অধ্যবসায়ী গ্রামীন ব্যাংক ব্যবসায়ী, স্পেনসারকে মেনে নিয়েছিলেন। তার (জিমি) মধ্যে অ্যানাবেলের গর্ব তার (অ্যানাবেল) অনুরাগের সমান ছিল।

He was as much at home in the family of Mr. Adams and that of Annabel’s married sister as if he were already a member.

সে মি. অ্যাডামসের এবং অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারের সাথে মেলামেশাতে এতটাই স্বচ্ছন্দবোধ করত যে যেন মনে হত সে পরিবারের একজন সদস্য।

No comments:

Post a Comment

JIMMY VALENTINE BENGALI DAY 2

DAY-2  In half an hour Jimmy went down stairs and through the cafe. আধঘন্টার মধ্যেই জিমি সিড়ি দিয়ে নীচে নেমে আসল এবং ক্যাফেতে ঢুকল। He was ...