Tuesday, 4 November 2025

4TH -- XII-- DOWN THE RABBIT HOLE --- GIST WITH BENGALI MEANING------BIJAN SIR

 

Down the rabbit hole

**BIJAN SIR**

এইবার আমরা Down the rabbit hole গল্পের সংক্ষিপ্ত রূপ ইংরেজি ও বাংলা অর্থসহ বোঝার চেষ্টা করবো যাতে গল্পটি আরোও খুব সহজ ভাবে বুঝতে পারি ।

PARA: 1-4

Alice, an inquisitive girl, is sitting beside her sister on a riverbank. She feels bored and tired. Once or twice, she peeps at her sister reading a  book. The book has no pictures or conversations. Such a book seems dull and monotonous to Alice. She thinks it’s better to try making a daisy chain to pass the time. All at once, a surprising event happens. Alice sees a white Rabbit with pink eyes running past her. He mutters to himself about being late. What a surprise! The Rabbit wears a waistcoat and carries a pocket watch. She has never seen an animal do such a thing before. Driven by sheer curiosity, she follows the Rabbit. Soon after, the Rabbit disappears down a rabbit-hole. In the next moment, Alice goes down after him. She does not even think or know how to get out again.

অনুচ্ছেদ: ১-৪

একটি অনুসন্ধিৎসু প্রকৃতির মেয়ে অ্যালিস তার বোনের পাশে নদীর ধারে বসে আছে। সে বিরক্ত ও ক্লান্ত বোধ করছে। এক বা দু-বার, সে তার বোনের পড়তে থাকা বইয়ের দিকে উঁকি দেয়। বইটিতে কোনো ছবি বা কথোপকথন নেই। এই ধরনের বই অ্যালিসের কাছে নীরস ও একঘেয়ে মনে হয়। সে ভাবল, ডেইজি ফুলের মালা গাঁথাই সময় কাটানোর জন্য ভালো হবে। হঠাৎ একটি আশ্চর্য ঘটনা ঘটে। অ্যালিস দেখে, গোলাপি চোখের একটি সাদা খরগোশ তার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। খরগোশটি নিজেকে বলছে, দেরি হয়ে যাচ্ছে। কী আশ্চর্য! খরগোশটি একটি ফতুয়া পরে আছে এবং একটি পকেট ঘড়ি সঙ্গে নিয়েছে। সে আগে কখনও কোনো জন্তুকে এমন কিছু করতে দেখেনি। ভীষণ কৌতূহলের বশে, সে খরগোশটির পেছনে দৌড়ে যায়। শীঘ্রই খরগোশটি একটি খরগোশ-গর্তের ভিতরে অদৃশ্য হয়ে যায়। পরের মুহূর্তে, অ্যালিস তার পিছনে নামল। কীভাবে বেরোবে-সে ব্যাপারে কোনো কিছু ভাবল না বা জানেও না।

PARA: 5

Alice jumps down the rabbit-hole. The hole goes forward like a tunnel for a while. Then it suddenly slopes down so fast. Alice does not have time to stop herself. The rabbit-hole feels like a deep well.

অনুচ্ছেদ: ৫

অ্যালিস খরগোশ-গর্তের মধ্যে ঝাঁপ দেয়। খরগোশ-গর্তটা কিছুটা দূর পর্যন্ত সুড়ঙ্গের মতো সোজা এগিয়ে গেছে। তারপর হঠাৎ এটি পিছনের দিকে ঢালু হয়ে যায়। অ্যালিস থামার সময় পায়নি। খরগোশ-গর্তটিকে একটি গভীর কুয়োর মতো মনে হচ্ছিল।

PARA: 6

Alice falls for a long time. She has time to look around. She sees shelves with jars, maps, and  books. She picks up one jar of orange marmalade, but it is empty. She puts it back on a shelf while falling.

 

 

অনুচ্ছেদ: ৬

অ্যালিস দীর্ঘক্ষণ পড়ে আছে। তার আশেপাশের চারিদিক দেখার মতো অনেক সময় আছে। সে দেখল তাকগুলো বয়েম, মানচিত্র আর বইতে ভর্তি আছে। সে একটি কমলালেবুর আচারের বয়েম তোলে, কিন্তু সেটা ফাঁকা। সে পড়ে যাওয়ার সময় সেটা একটি তাকে রেখে দেয়।

PARA: 7

Alice falls a long way. She is getting braver. She uses her imagination. She is not scared of falling now.

অনুচ্ছেদ: ৭

অ্যালিস অনেকদূর পর্যন্ত পড়ে যায়। এখন সে আরও সাহসী হয়ে উঠেছে। সে তার কল্পনাশক্তিকে ব্যবহার করে। এখন সে আর পড়ে যাওয়ার ভয় পায় না।

PARA: 8

Alice keeps falling for a long time. She asks herself how far she has fallen. She recalls things she learns in school. She engages in whimsical self-dialogues about topics like latitude and longitude. But she does not know what they mean.

অনুচ্ছেদ: ৮

অ্যালিস অনেকক্ষণ ধরে পড়ছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, যে সে কত দূর পড়েছে। সে বিদ্যালয়ে শেখা কিছু জিনিস মনে করে। সে নিজের সঙ্গে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিয়ে কথোপকথনে মেতে ওঠে। কিন্তু সে তাদের অর্থ জানত না।

PARA: 9

Alice thinks she may fall through the earth. She imagines people who walk with their heads down. She thinks the countries can be New Zealand or Australia. They may think she is silly. She is worry.

অনুচ্ছেদ: ৯

অ্যালিস ভাবল, সে পৃথিবীর অন্যদিকে পড়বে। সে কল্পনা করল, সেখানে মানুষ মাথা নীচের দিকে করে হাঁটে। সে ভাবল দেশটা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া হতে পারে। ওরা তাকে বোকা ভাবতে পারে। সে উদ্বিগ্ন হল।

PARA: 10

While falling for long time, Alice has nothing to do. So, she begins talking herself. She thinks that her cat, Dinah may miss her tonight. She hopes someone remembers to give Dinah her milk at teatime. Alice imagines Dinah might try to catch a bat. There are no mice in the air. She even wonders if cats eat bats or vice versa. This question arises from thoughts of her pét cat, Dinah. Suddenly, Alice lands safely on a heap of sticks and dry leaves of the well.

অনুচ্ছেদ: ১০

অনেকক্ষণ ধরে পড়ার সময় অ্যালিসের কিছুই করার ছিল না। তাই, সে কথা বলতে লাগল। সে ভাবল যে, ডায়ানা তার পোষা বিড়াল, আজ রাতে তার অভাব বোধ করবে। সে আশা করল যে, কেউ চায়ের সময় মনে করে ডায়ানাকে দুধ খেতে দেবে। অ্যালিস কল্পনা করল, ডায়ানা বাদুড় ধরতে পারে। ইঁদুরের কোনো উপস্থিতি নেই। সে এমনকি ভাবছে, বিড়াল কি ইঁদুর খায়, নাকি উলটো হয়। এই প্রশ্নটি তার মনে আসে, পোষা বিড়াল ডায়ানাকে নিয়ে ভাবতে গিয়ে। হঠাৎ অ্যালিস নিরাপদে কুয়োর মধ্যে কাঠ ও শুকনো পাতার ওপর পড়ল।

PARA: 11

Alice is not hurt at all. She hurriedly stands up and looks around. It is all dark above her. In front of her, she sees a long passage. The White Rabbit is running there. She chases after it as fast as she can. The Rabbit is out of sight. She enters in a long hall illuminated by lamps hanging from the ceiling.

অনুচ্ছেদ: ১১

অ্যালিস একটুও ব্যথা পায়নি। সে দ্রুত উঠে দাঁড়াল এবং চারদিকে তাকাল। তার চারদিক অন্ধকার হয়ে আছে। সে তার সামনে একটি লম্বা পথ দেখতে পেল। সাদা খরগোশটি সেখানে দৌড়াচ্ছে। সে খুব দ্রুত এটির পিছনে দৌড়ে গেল। খরগোশটি নজরের বাইরে চলে গেল। ছাদ থেকে ঝুলন্ত বাতিগুলির দ্বারা অর্ধ প্রজ্বলিত একটি লম্বা কক্ষে সে প্রবেশ করল।

PARA: 12

Alice is in a hall with many locked doors. The hall is mysterious and quiet. She tries to open each door but cannot open any of them. She walks sadly through the middle of the hall. She wonders how she will come out.

অনুচ্ছেদ: ১২

অ্যালিস অনেকগুলি দরজা সমন্বিত একটি বন্ধ ঘরে রয়েছে। কক্ষটি রহস্যময় এবং শান্ত। সে প্রত্যেকটি দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোটিই খুলতে পারে না। সে দুঃখের সঙ্গে কক্ষটির মাঝখানে হেঁটে যায়। সে অবাক হয়ে ভাবল, কীভাবে সে আবার বের হবে।

PARA: 13

Alice uncovers a small glass table with a golden key on it. She is full of excitement. She tries unlocking all the doors. But she finds none that fits the door. Finally, Alice spots a low curtain concealing a tiny door about fifteen inches high. The golden key fits this lock perfectly.

অনুচ্ছেদ: ১৩

অ্যালিস একটি ছোটো কাচের টেবিলের উপর একটি সোনার চাবি দেখতে পায়, সে উত্তেজিত হয়ে পড়ে। সে চাবি দিয়ে সব দরজাগুলো খোলার চেষ্টা করে। কিন্তু কোনো দরজার তালার সঙ্গে চাবিটি মেলে না। অবশেষে, অ্যালিস একটি ছোটো পর্দা লক্ষ করে, যা প্রায় পনেরো ইঞ্চি উঁচু দরজা আড়াল করে রেখেছে। সোনার চাবিটি এই তালাটির সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে যায়।

PARA: 14

Alice opens the door. She sees a small passage, like a rat-hole. She kneels down. She looks into a beautiful garden filled with vibrant flowers and fountains. However, there is one problem. Alice is far too big to fit through the small door. She is sad but determined. She desperately wishes to shrink like a telescope so that she can enter through it.

অনুচ্ছেদ: ১৪

অ্যালিস দরজাটি খুলল। সে ইঁদুর-গর্তের মতো একটি সরু পথ দেখতে পেল। সে হাঁটু মুড়ে বসল। সে বিভিন্ন রঙের ফুল ও ঝরনা পরিবেষ্টিত একটি বাগান দেখতে পায়। যাইহোক, একটি সমস্যা দেখা দেয়। অ্যালিস ছোটো দরজার তুলনায় এতটাই বড়ো যে, দরজা দিয়ে ঢুকতে পারাটা তার কাছে অসম্ভব মনে হয়। সে হতাশ কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ। সে মরিয়াভাবে দূরবিনের মতো সংকুচিত হতে চায় যাতে সে এর ভিতর দিয়ে প্রবেশ করতে পারে।

 

 

PARA: 15

It seems useless to wait by the door. So Alice goes back to the table. She hopes to get another key or a rule-book. Now, she sees a small bottle on the table. There is a paper label around its neck. ‘DRINK ME’ was printed on it in large letters.

অনুচ্ছেদ: ১৫

দরজার কাছে অপেক্ষা করা অর্থহীন মনে হয়। তাই অ্যালিস টেবিলের কাছে ফিরে যায়। সে আরেকটি চাবি বা নিয়মের বই পাওয়ার আশা করে। এরপর সে একটি ছোটো বোতল টেবিলের ওপর দেখতে পায়। বোতলের গলায় কাগজের লেবেল সাঁটা আছে। এটিতে বড়ো অক্ষরে লেখা আছে আমাকে পান করো

PARA: 16

Alice sees the words ‘DRINK ME’, but she keeps herself from drinking immediately. Her grown-up thinking makes her wonder if it might be poison. She has read stories where children get hurt by not being careful. She knows that poison can make her very sick.

অনুচ্ছেদ: ১৬

অ্যালিস বোতলের গায়ে ড্রিংক মিশব্দগুলো দেখে, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে পান করা থেকে বিরত রাখে। তার পরিণত চিন্তা থেকে সে ভাবে যে, এটা হয়তো বিষ হতে পারে। সে এমন গল্প পড়েছে যেখানে বাচ্চারা সাবধান না হওয়ায় আহত হয়। সে জানে যে, বিষ খেলে খুবই অসুস্থ হয়ে পড়বে।

PARA: 17-18

Alice makes sure the drink is safe. Then she drinks it from the bottle. The drink has a lovely taste a mix of cherry tart, custard, pineapple, roast turkey, toffee, and buttered toast. Alice has a funny feeling. She thinks she is getting smaller like a telescope.

অনুচ্ছেদ: ১৭-১৮

অ্যালিস নিশ্চিত হয় যে, পানীয়টি নিরাপদ। তারপর সে বোতল থেকে এটি পান করে। পানীয়টির স্বাদ দারুণ। এতে চেরি টার্ট, কাস্টার্ড, আনারস, রোস্ট টার্কি, টফি এবং মাখন লাগানো টোস্টের মিশ্র স্বাদ রয়েছে। অ্যালিসের এক মজাদার অনুভূতি হয়। সে ভাবে যে সে বোধহয় দূরবিনের মত গুটিয়ে যাচ্ছে।

PARA: 19

Surprisingly, Alice shrinks to just ten inches. She is happy. She can fit through the little door. She waits to see if she will become even smaller. Alice is afraid she might disappear. She thinks it might be like a candle going out.

অনুচ্ছেদ: ১৯

আশ্চর্যজনকভাবে, অ্যালিস ঠিক দশ ইঞ্চি ছোটো হয়ে যায়। সে খুশি কারণ সে এখন ছোটো দরজা দিয়ে ঢোকার উপযুক্ত হয়েছে। সে অপেক্ষা করে আরও ছোটো হয় কিনা দেখার জন্য। অ্যালিস ভয় পায়, সে হয়তো পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। সে ভাবে যে এটা মোমবাতির শিখা নিভে যাওয়ার মতো হতে পারে।

PARA: 20

Alice decides to get into the lovely garden. But it is hard to get into. She forgets to take the golden key with her. She goes back to get the key from the table. She sees the key, but is unable to reach the key. She sits down and cries.

 

 

অনুচ্ছেদ: ২০

অ্যালিস সুন্দর বাগানটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে পৌঁছোনো কঠিন। সে সঙ্গে সোনালি চাবিটা নিতে ভুলে যায়। সে টেবিলের ওপর থেকে চাবিটা আনতে ফিরে যায়। সে চাবিটা দেখে, কিন্তু তা ছুঁতে পারে না। সে বসে পড়ে এবং কাঁদতে থাকে।

PARA: 21

Alice urges herself not to cry. Often, she does not obey her own advice. She rebukes herself strictly, just like a parent would. She plays croquet alone. She pretends to be two players herself. She learns to check her thoughts and emotions in this strange world.

অনুচ্ছেদ: ২১

অ্যালিস নিজেকে কাঁদতে নিষেধ করে। প্রায়ই সে নিজের উপদেশ মানে না। সে নিজেকে কঠিনভাবে বকাঝকা করে যেমন বাবা-মা করেন। সে একা একা ক্রোকেট খেলে, সে দুজন খেলোয়াড় হওয়ার ভান করে। এই অদ্ভুত জগতে সে ধীরে ধীরে নিজের চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখছে।

PARA: 22

Alice gets a small glass box under the table. She picks it up and sees a tiny cake. ‘EAT ME’ was written on it. She decides to eat the cake. She believes it will help her get into the garden. She does not care if she grows bigger or smaller.

অনুচ্ছেদ: ২২

অ্যালিস টেবিলের নীচে একটি ছোটো কাচের পাত্র দেখতে পায়। সে এটি তুলে। নেয় এবং এর মধ্যে একটি ছোটো কেক আছে, যার ওপর লেখা আছে ইট মি। সে কেকটি খাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বিশ্বাস করে যে, এটি তাকে বাগানে ঢুকতে সাহায্য করবে। সে পরোয়া করে না, সে বড়ো কিংবা ছোটো হবে।

PARA: 23-24

Alice eats a small piece of the cake. She holds her head to see if she is growing. She is astonished to be the same size. She waits for strange things to happen. But nothing happens. Then, she eats the entire cake.

অনুচ্ছেদ: ২৩-২৪

অ্যালিস কেকের একটি টুকরো খায়। সে বড়ো হচ্ছে কিনা দেখার জন্য মাথা তুলে ধরে। সে অবাক হয়ে দেখে যে, তার আকার একই আছে। সে অপেক্ষা করে, অদ্ভুত কিছু ঘটবে। কিন্তু কিছুই ঘটেনি, তারপর সে পুরো কেকটি খেয়ে ফেলে।

No comments:

Post a Comment

4TH -- XII-- DOWN THE RABBIT HOLE --- GIST WITH BENGALI MEANING------BIJAN SIR

  Down the rabbit hole **BIJAN SIR** এইবার আমরা Down the rabbit hole গল্পের সংক্ষিপ্ত রূপ ইংরেজি ও বাংলা অর্থসহ বোঝার চেষ্টা করবো যাতে গ...